১৪ মার্চ, ২০২৪ ০১:২৬ পিএম
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে-৫৮২ আজ সকাল (বৃহস্পতিবার) ৭টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, কূটনৈতিক কোরের ডিন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাতের পাঠানো বার্তায় এসব তথ্য জানা গেছে। প্রসঙ্গত, গত ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : স্বাস্থ্য পরীক্ষা
-
১৬ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ অগাস্ট, ২০২৬
-
০৫ অক্টোবর, ২০২৫
-
০৮ এপ্রিল, ২০২৫
-
১৩ জানুয়ারী, ২০২৫
-
০৩ জানুয়ারী, ২০২৫
-
০৯ ডিসেম্বর, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি
জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি
জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি
জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান
এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ
এই বিভাগের সর্বাধিক পঠিত