১৯ জানুয়ারী, ২০২৪ ০৮:২১ পিএম

বিডিপিএসের দায়িত্বে হাসান-মাসুদ-সুজিত

বিডিপিএসের দায়িত্বে হাসান-মাসুদ-সুজিত
সভাপতি ডা. হাসানুর রহমান, কোষাধ্যক্ষ ডা. মাসুদ রানা ও মহাসচিব ডা. সুজিত কুমার সরকার। (বাঁ থেকে)

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ফার্মাকোলজিকাল সোসাইটির (বিডিপিএস) নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ডা. হাসানুর রহমান, কোষাধ্যক্ষ ডা. মাসুদ রানা ও মহাসচিব পদে ডা. সুজিত কুমার সরকার বিজয়ী হয়েছেন।

আজ শুক্রবার (১৯ জানুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সদ্য সমাপ্ত বাংলাদেশ ফার্মাকোলজিকাল সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচনে পরিবর্তনের পক্ষে স্লোগান তুলে ডা. হাসানুর রহমান সভাপতি, ডা. মাসুদ রানা কোষাধ্যক্ষ ও ডা. সুজিত কুমার সরকার মহাসচিব পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।’

নির্বাচনে বিজয়ী অন্যান্য সদস্যবৃন্দ হলেন, বাংলাদেশ জার্নাল অফ ফার্মাকোলজি সম্পাদক ডা. মো. জাকিরুল ইসলাম, বৈজ্ঞানিক কার্যক্রম কমিটির সভাপতি ডা. ওনাইজা ইয়াসমিন, প্রকাশনা কমিটির সভাপতি ডা. আবু সাইদ মো. মোসাদ্দেক এবং সমাজকল্যাণ ও গনযোগাযোগ কমিটির সভাপতি ডা. ওয়ানাইজা রহমান।

ফলাফল ঘোষণার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিপিএসের নবনির্বাচিত নেতৃবৃন্দ বিডিপিএসকে ফার্মাকোলজিস্ট বান্ধব এবং প্রকৃত বৈজ্ঞানিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকবেন বলেও জানান তাঁরা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত