২৭ ডিসেম্বর, ২০২৩ ১২:৫২ পিএম

ক্যান্সার হাসপাতালে যুক্ত হলো সার্জিক্যাল এন্ডোস্কপি ও ইআরসিপি স্যুট

ক্যান্সার হাসপাতালে যুক্ত হলো সার্জিক্যাল এন্ডোস্কপি ও ইআরসিপি স্যুট
এনআইসিআরএইচে সার্জিক্যাল অনকোলজি বিভাগে যুক্ত হলো অত্যাধুনিক সার্জিক্যাল এন্ডোস্কপি ও ইআরসিপি স্যুট। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা আরো দ্রুত এবং সহজে প্রদানের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের (এনআইসিআরএইচ) সার্জিক্যাল অনকোলজি বিভাগে যুক্ত হলো অত্যাধুনিক সার্জিক্যাল এন্ডোস্কপি ও ইআরসিপি স্যুট।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এর উদ্বোধন করেন।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নিজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জানানো হয়, এই অত্যাধুনিক যন্ত্রটি ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি রোগ নির্ণয় ও বিভিন্ন চিকিৎসা প্রদানেও ব্যবহার করা হবে।

সার্জিক্যাল অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. লায়লা শিরীনের আহ্বানে অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আলম, ডা. মাশফিক আহমেদ ভূঁইয়া ও আবাসিক সার্জন ডা. মফিজুর রহমান ফুয়াদ।

অনুষ্ঠান শেষে ইআরসিপি ও এন্ডোস্কপির উপর অনলাইনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক