এফসিপিএস পরীক্ষার সূচি প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়নি। পূর্বের নিয়ম অনুসরণে ৩ জানুয়ারি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে আগামী ৫ জানুয়ারি। আর এফসিপিএস ফাইনাল, প্রিলিমিনারি এফসিপিএস এবং এমসিপিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১-২ জানুয়ারি।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিসিপিএস’র অনারারি সচিব অধ্যাপক ডা. বিল্লাল আলম স্বাক্ষরিত পরীক্ষার সূচিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত সূচি অনুযায়ী, রাজধানীর মহাখালীতে বিসিপিএস কেন্দ্রে এফসিপিএস ফাইনাল, প্রিলিমিনারি এফসিপিএস এবং এমসিপিএস প্রথমপত্র পরীক্ষা ১ জানুয়ারি (সোমবার) এবং দ্বিতীয়পত্র পরীক্ষা ২ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আর এফসিপিএস মিড টার্ম প্রথমপত্র ১১ জানুয়ারি (সোমবার) সকাল ৯টা থেকে দুপুর ১০টা ৪০ মিনিট এবং দ্বিতীয়পত্র ২ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।