১৬ ডিসেম্বর, ২০২৩ ০৩:৪২ পিএম
বিজয় দিবস

এনআইসিভিডিতে বিনামূল্যে হার্টের ছিদ্রের অপারেশন

এনআইসিভিডিতে বিনামূল্যে হার্টের ছিদ্রের অপারেশন
মহান বিজয় দিবসে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সম্পূর্ণ বিনামূল্যে এক রোগীর হার্টের ছিদ্রের অপারেশন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মহান বিজয় দিবসে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) সম্পূর্ণ বিনামূল্যে এক রোগীর হার্টের ছিদ্রের অপারেশন হয়েছে। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সফল এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এনআইসিভিডির রেসিডেন্ট ডা. ইশতিয়াক আহমেদ আজ দুপুরে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে আটটায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে এ অস্ত্রোপচার শেষ হয়।

অস্ত্রোপচার সম্পন্ন করেন এনআইসিভিডির কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. কাজী আবুল আজাদ। সহযোগী হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, ডা. সাজেদুল বারী, ডা. মনোজ কুমার সরকার, সহকারী রেজিস্ট্রার ডা. সাজ্জাদ হোসেন, ডা. আশিকুল ইসলাম। ছিলেন রেসিডেন্ট চিকিৎসক ডা. শাহীন, ডা. ফয়সাল, ডা. নাইমাসহ অ্যানেসথেশিওলজিস্ট, পারফিউশনিস্ট ও হাসপাতালের নার্সরা।

এ অস্ত্রোপচারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন। সার্বিক সহযোগিতায় ছিলেন এনআইসিভিডির পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। 

অপারেশনের পর সম্পূর্ণ সুস্থ রয়েছেন যশোরের চৌগাছা উপজেলার মুক্ত খাতুন। 

তার স্বামী রাব্বুল ইসলাম মেডিভয়েসকে বলেন, অপারেশনের পর আমার স্ত্রীর অবস্থা ভালো। হাত-পা নাড়াতে পারছে। কথা বলতে পারছে। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনের পর সে এখন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক