গাজায় নিহতদের মধ্যে ৬১৫০ শিশু ও ৪ হাজার নারী
মেডিভয়েস ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নিহত হওয়ার সংখ্যা বেড়ে ১৫ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে ৬ হাজার ১৫০টি শিশু এবং ৪ হাজার নারী রয়েছেন।
ফিলিস্তিনের সরকারি তথ্য দপ্তরের একজন মুখপাত্র সোমবার (২৭ নভেম্বর) একথা জানান।
ওই মুখপাত্র আরও জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৫০টি শিশু এবং ৪ হাজার নারী রয়েছেন।
গাজায় এখনো প্রায় ৭ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানান ওই মুখপাত্র। তাঁদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ৪ হাজার ৭০০ জনের বেশি।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর মধ্যে জেরুজালেমসহ ফিলিস্তিনের কয়েকটি জায়গায় আশ্রয়শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া গাজা থেকে পালানোর সময় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চালানোর খবর এসেছে। হামলা হয়েছে গাজার হাসপাতালেও। আল জাজিরা
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক