০৫ অক্টোবর, ২০২৩ ১১:৪২ এএম

শঙ্কামুক্ত নন ডা. মঈন উদ্দিন, মেডিকেল বোর্ড গঠন

শঙ্কামুক্ত নন ডা. মঈন উদ্দিন, মেডিকেল বোর্ড গঠন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: এসি বিস্ফোরণে আহত চট্টগ্রামের বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মঈন উদ্দিন মাহমুদের শরীর ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থা শঙ্কমুক্ত নয় বলে জানিয়েছেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) মেডিভয়েসকে এসব তথ্য জানান তিনি।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘ডা. মঈন উদ্দিন মাহমুদের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। আর সবচেয়ে বড় শঙ্কা হচ্ছে, তার শ্বাসনালী পুড়ে গেছে। সে এখনও শঙ্কামুক্ত নয়। তার সুচিকিৎসায় ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমরা আজ সকালে মেডিকেল বোর্ড বসেছিলাম। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চিকিৎসা চলবে। আগামী রোববার (৮ অক্টোবর) পুনরায় মেডিকেল বোর্ড বসবে। সর্বোপরি আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি।’

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর নিজ কর্মস্থলে যাওয়ার সময় প্রাইভেটকারের এসির বিস্ফোরণে মারাত্মক দগ্ধ হন চট্টগ্রামের বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক ও সোসাইটি অব সার্জনস চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. মঈন উদ্দিন মাহমুদ। দুর্ঘটনার পর তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, বুধবার রাতে ডা. মঈন উদ্দিন মাহমুদকে এয়ার এম্বুলেন্সযোগে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

এএইচ/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক