০৪ অক্টোবর, ২০২৩ ০৭:২২ পিএম

ডেঙ্গু টিকা প্রয়োগে নাইট্যাগের পরামর্শ চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গু টিকা প্রয়োগে নাইট্যাগের পরামর্শ চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
নাইট্যাগ জানিয়েছে, তারা দ্রুত মিটিং করে সিদ্ধান্ত জানাবে।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু ও ম্যালেরিয়ার চিকিৎসায় জাপানের তৈরি কিউডেঙ্গা টিকা দেশে প্রয়োগ নিয়ে জাতীয় টিকা সংক্রান্ত কারিগরি উপদেষ্টা কমিটির (নাইট্যাগ) সুপারিশ চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে নাইট্যাগ জানিয়েছে, তারা দ্রুত মিটিং করে সিদ্ধান্ত জানাবে।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) এডিস সার্ভের ফলাফল নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

তিনি বলেন, ‘ডেঙ্গু টিকার বিষয় আমরা জাতীয় টিকা সংক্রান্ত কারিগরি উপদেষ্টা কমিটিকে (নাইট্যাগ) বলেছি। আমরা ডেঙ্গুর টিকার বিষয়ে পরামর্শ বা সুপারিশ ছাড়া কোনো সিদ্ধান্ত দিতে পারব না। নাইট্যাগ বলেছে, তারা দ্রুত একটা মিটিং করে সিদ্ধান্ত জানাবে। তারা যদি পরামর্শ দেয়, তাহলে আমরা বসে একটা সিদ্ধান্ত নেব।’

আহমেদুল কবির বলেন, ‘সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিউডেঙ্গা টিকা প্রয়োগে ছাড়পত্র দিয়েছে। তবে একটি বয়সসীমার শর্তও দিয়েছে তারা। এই কিউডেঙ্গা ভ্যাকসিন নতুন কিছু নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এডভাইস হলো এই ভ্যাকসিন দেওয়া যাবে। তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়পত্র দিয়েছে বলেই যে এটা আইডিয়াল ভ্যাক্সিন, তা কিন্তু বলা যাবে না।’

তিনি আরও বলেন, ‘কিউডেঙ্গা ছাড়াও ডেনভেক্সিয়া নামক আরেকটা ডেঙ্গু টিকা আছে। তবে সেটা স্ক্রিনিং ছাড়া প্রয়োগ সম্ভব নয়। এই টিকা ডেঙ্গুর মাত্র একটি ধরনের বিরুদ্ধে কার্যকর। যারা আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়নি, তাদের জন্য এই ভ্যাকসিনটি নিরাপদ নয়। এ ছাড়াও ৯ বছরের কম বয়সী শিশুরা এই ভ্যাকসিনের উপযুক্তও নয়।’

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘টেম্পারেচার ডাউন না হলে হয়তো ডেঙ্গু সংক্রমণটা কমবে না। ডেঙ্গুটা এখন টেম্পারেচারের ওপর নির্ভরশীল। বৃষ্টি না থামলে কমার সম্ভাবনা দেখছি না। ডেঙ্গু সংক্রমণ প্রকৃতির ওপর নির্ভরশীল না হলেও এডিস মশার বংশ বৃদ্ধিটা ঠিকই প্রকৃতির ওপর নির্ভর করছে।’

ডেঙ্গুতে নারীদের বেশি মৃত্যুর কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেশকিছু কারণে নারীদের মৃত্যুর হার বেশি পাচ্ছি। প্রথমত আমাদের ফিমেলরা যেকোনো কারণেই হাসপাতালে দেরি করে এসেছে। আরেকটি বিষয় হলো, এ বছর প্রেগন্যান্ট মায়ের অনেক বেশি ডেঙ্গু আক্রান্তের ইতিহাস পাওয়া গেছে, আপনারা জানেন প্রেগন্যান্ট মায়েরা ডেঙ্গুতে একটু বেশি ভার্নারেবল, যে কারণে এবার অনেক বেশি তাদের মৃত্যু হয়েছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক