২০ সেপ্টেম্বর, ২০২৩ ১১:০২ এএম

ক্যান্সার ইনস্টিটিউটে স্বাচিপ সভাপতি ডা. নিজাম, সম্পাদক ডা. রোকসানা

ক্যান্সার ইনস্টিটিউটে স্বাচিপ সভাপতি ডা. নিজাম, সম্পাদক ডা. রোকসানা
আগামী সাত দিনের মধ্যে শাখার কমিটি পূর্ণাঙ্গ করে স্বাধীনতা চিকিৎসা পরিষদের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনাও প্রদান করা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

মেডিভয়েস রিপোর্ট: ডা. নিজামুল হককে সভাপতি ও ডা. রোকসানা পারভীন সুরমাকে সাধারণ সম্পাদক করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিআরএইচ) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্বাচিপ সভাপতি ডা. মো. জালাল উদ্দিন চৌধুরি ও মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

এতে বলা হয়েছে, ‘৯ সেপ্টেম্বর সংগঠিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল শাখার সম্মেলনের প্রেক্ষিতে সভাপতি  ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হলো। সভাপতি ডা. নিজামুল হক ও সাধারণ সম্পাদক ডা. রোকসানা পারভীন সুরমা।’

আগামী সাত দিনের মধ্যে শাখার পূর্ণাঙ্গ কমিটি করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক