০৭ সেপ্টেম্বর, ২০২৩ ০২:২২ পিএম

ভয়াবহ ডেঙ্গু সংক্রমণ বাংলাদেশে: ডব্লিউএইচও

ভয়াবহ ডেঙ্গু সংক্রমণ বাংলাদেশে: ডব্লিউএইচও
সংস্থাটির অ্যালার্ট অ্যান্ড রেসপন্স পরিচালক আবদি মাহামুদ সম্মেলনে বলেন, এ ধরনের সংক্রমণের ঘটনাগুলো 'আসন্ন জলবায়ু সঙ্কটের অশনি সংকেত' দিচ্ছে।

মেডিভয়েস ডেস্ক: চলতি বছরে বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার (৬ সেপ্টেম্বর) জাতিসংঘের এই সংস্থাটি জানায়, এপ্রিলে সংক্রমণ শুরুর পর বাংলাদেশে মারা গেছেন ৬৫০ জন। আর ১ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এ ধরনের মশাবাহীত রোগ ছড়িয়ে পড়ার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক অনলাইন সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশে শুধু গত মাসেই ৩০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় রোগের প্রকোপ কিছুটা কমে আসলেও দেশের অন্যান্য অংশে ডেঙ্গু আক্রান্তের হার বাড়ছে।

সংস্থাটির অ্যালার্ট অ্যান্ড রেসপন্স পরিচালক আবদি মাহামুদ সম্মেলনে বলেন, এ ধরনের সংক্রমণের ঘটনাগুলো 'আসন্ন জলবায়ু সঙ্কটের অশনি সংকেত' দিচ্ছে। জলবায়ু পরিবর্তন ও এ বছরের বাড়তি উষ্ণতা সৃষ্টিকারী এল নিনোর মতো কিছু আবহাওয়াগত নিয়ামক বাংলাদেশ ও দক্ষিণ আমেরিকাসহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ পর্যায়ের ডেঙ্গু সংক্রমণ সৃষ্টি করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে মাঠ পর্যায়ে বিশেষজ্ঞ মোতায়েন করেছে যারা সার্বিক তত্ত্বাবধানে কর্তৃপক্ষকে সহায়তা করছেন। একইসঙ্গে গবেষণাগারের সক্ষমতা ও আক্রান্ত সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ বাড়াতেও সহায়তা করছেন তারা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও