০৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৫৯ পিএম

চট্টগ্রামে ডেঙ্গুতে ৮ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ৮ বছরের শিশুর মৃত্যু
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৬ জনে। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পাঁচজন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৪১ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ১০ জন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ হাসপাতালে, দুইজন চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে এবং আটজন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আক্রান্ত আরও ৫০ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু মো. সাফাত চৌধুরী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাসা নগরীর চকবাজারের দেওয়ানবাজার এলাকায়। ওই শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে গত শনিবার (২ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

চলতি বছর চট্টগ্রামে মোট ৬ হাজার ৩৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৬ হাজার ৮৪ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

চলতি সেপ্টেম্বরে এই পর্যন্ত ৫৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে, আগস্টে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১১ জন। এছাড়া জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে’তে ৫৩ জন, জুনে ২৮৩ জন এবং জুলাইয়ে ২ হাজার ৩১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে পাঁচজন মারা গিয়েছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক