২১ অগাস্ট, ২০২৩ ১০:৫৮ এএম

ই-সিগারেট-তামাক যুব সমাজকে ধ্বংস করছে: ডেপুটি স্পিকার

ই-সিগারেট-তামাক যুব সমাজকে ধ্বংস করছে: ডেপুটি স্পিকার
তিনি বলেন, তরুণ সমাজ কি কি কারণে ই সিগারেট ও ধুমপানে আসক্ত হচ্ছেন, এ জায়গাগুলো চিহ্নিত করতে হবে এবং এর প্রতিকার খুঁজে বের করতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ধুমপান ই-সিগারেটের মাধ্যমেই হোক অথবা বিড়ি ও সিগারেটের মাধ্যমেই হোক, এটি সর্বাবস্থায় মানব দেহের জন্য ক্ষতিকারক। ই-সিগারেট ও তামাক যুব সমাজকে ধ্বংস করছে।

রোববার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে ‘ই-সিগারেট: মিথ ও বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মাঝে দেশকে তামাক ও মাদকমুক্ত করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তামাক ও ধুমপান নিরোধ আইন শক্তিশালী করা অত্যন্ত জরুরি। একজন অধুমপায়ী ব্যক্তি যেন ধুমপানরত ব্যক্তিকে তার সামনে ধুমপানে নিষেধ করতে পারেন, অধুমপায়ী ব্যক্তির বাধা দেওয়ার এটুকু আইনি ভিত্তি থাকা প্রয়োজন। তামাকবিরোধী আইন সংশোধিত আকারে আসুক তা আমি মনে প্রাণে চাই।’

তিনি বলেন, তরুণ সমাজ কি কি কারণে ই সিগারেট ও ধুমপানে আসক্ত হচ্ছেন, এ জায়গাগুলো চিহ্নিত করতে হবে এবং এর প্রতিকার খুঁজে বের করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মাদক ও তামাকের ক্ষতিকারক দিকগুলো নিয়ে নিয়মিত আলোচনা করতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক