০৭ অগাস্ট, ২০২৩ ০২:৩০ পিএম
সাইবার নিরাপত্তা আইন

মানহানির মামলায় কারাদণ্ড নয়, জরিমানা: আইনমন্ত্রী

মানহানির মামলায় কারাদণ্ড নয়, জরিমানা: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে হতে যাওয়া সাইবার নিরাপত্তা আইনে মানহানির মামলায় সাংবাদিকদের কারাদণ্ডের বিধান থাকবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, নতুন আইনে কারাদণ্ডের পরিবর্তে থাকবে জরিমানার বিধান।

আজ সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে আইনটি ডিজিটাল নিরাপত্তা আইনটি পরিবর্তনের নীতিগত সিদ্ধান্তের সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেছেন, এ আইনের বহু ধারা নতুন সাইবার নিরাপত্তা আইনে যুক্ত করা হবে। কিছু ধারায় বড় সংশোধনী আনা হবে। 

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মানহানির অভিযোগ কারাদণ্ড দেওয়ার বিধান ছিল। নতুন আইনে সেখানে পরিবর্তন এনে কারাদণ্ডের পরিবর্তে জরিমানার বিধান করা হবে।

মন্ত্রী বলেন, এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন।

দেওয়ানি মামলায় যেভাবে জরিমানার বিষয়গুলো আছে, সেভাবেই সাংবাদিকতার ক্ষেত্রেও থাকবে বলে জানান আইনমন্ত্রী।

২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর করে সরকার। 

দেশে আইনটি বাতিল অথবা সংশোধনের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। 

পাশাপাশি জাতিসংঘের পক্ষ থেকেও আইনটির দুটি ধারা পুরোপুরি বাতিল ও আটটি সংশোধনের সুপারিশ করা হয়েছিল।

আইনমন্ত্রী আনিসুল হক চলতি বছর বিভিন্ন সময় বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না, সংশোধন হবে।’ 

এরই ধারাবাহিকতায় গত বুধবার আইনমন্ত্রী জানান, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল বা পরিবর্তন করা হবে না। তবে আইনের অপব্যবহার রোধে এটি সংশোধন করার প্রক্রিয়া চলছে, যা আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ নামে নতুন আইনের সিদ্ধান্ত নিল সরকার।

তথ্যপ্রযুক্তি আইনের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬-সহ মোট ৫টি ধারা বিলুপ্ত করে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে কণ্ঠভোটে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক