০৪ অগাস্ট, ২০২৩ ১১:৪৪ এএম

‘কর্মজীবী মা-বাবার সহায়ক পরিবেশ গড়ি, মাতৃদুগ্ধ নিশ্চিত করি’

‘কর্মজীবী মা-বাবার সহায়ক পরিবেশ গড়ি, মাতৃদুগ্ধ নিশ্চিত করি’
১ আগস্ট থেকে ৭ আগস্ট সপ্তাহব্যাপী মাতৃদুগ্ধ দান সপ্তাহ পালিত হবে।

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব মাতৃদুগ্ধ দান সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

বুধবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১ আগস্ট থেকে ৭ আগস্ট সপ্তাহব্যাপী মাতৃদুগ্ধ দান সপ্তাহ পালিত হবে। দিবসের এবারের উপজীব্য বিষয় ‘কর্মজীবী মা-বাবার সহায়ক পরিবেশ গড়ি, মাতৃদুগ্ধ নিশ্চিত করি’।

আলোচনা সভায় মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা, জরুরি বার্তা ও এই সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রমের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোহাম্মদ আফজালুর রহমান। আরো উপস্থত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন দাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রিয়নাথ কর, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. গোলাম কিবরিয়া, নার্সিং সুপারভাইজার শেলী খানম ও স্থানীয় মেহেরুন্নেসা স্কুলের প্রধান শিক্ষক, সাংবাদিকবৃন্দ, এনজিও কর্মীরা।

এদিকে বিশ্ব মাতৃদুগ্ধ দান সপ্তাহ উপলক্ষে র‍্যালি  ও আলোচনা সভার আয়োজন করেছে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ইউএইচএফপিও ডা. মো. নুর উদ্দিনের নেতৃত্বে র‌্যালি বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক