২৩ জুলাই, ২০২৩ ১০:১১ এএম

যুক্তরাষ্ট্রে মুখে খাওয়ার গর্ভনিরোধক বড়ির অনুমোদন

যুক্তরাষ্ট্রে মুখে খাওয়ার গর্ভনিরোধক বড়ির অনুমোদন
ওপিল নামে এই গর্ভনিরোধক বড়িটি যুক্তরাষ্ট্রে প্রথম নন-প্রেসক্রিপশন জন্মনিয়ন্ত্রণ বড়ি। এটি চিকিৎসকের পরামর্শ ও প্রেসক্রিপশন ছাড়াই কিনে খাওয়া যাবে।

মেডিভয়েস ডেস্ক: যুক্তরাষ্ট্রে  প্রথমবারের মতো মুখে খাওয়ার গর্ভনিরোধক বড়ি অনুমোদন দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। ওপিল নামে এই গর্ভনিরোধক বড়িটি যুক্তরাষ্ট্রে প্রথম নন-প্রেসক্রিপশন জন্মনিয়ন্ত্রণ বড়ি। এটি চিকিৎসকের পরামর্শ ও প্রেসক্রিপশন ছাড়াই কিনে খাওয়া যাবে।

আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকলজিস্ট (এসিওজি) বলছে, এটি ‘প্রজননস্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটি সমালোচনামূলক গুরুত্বপূর্ণ অগ্রগতি’। ২০২৪ সালের শুরুর দিকে গর্ভনিরোধক বড়িটি ওষুধের দোকানে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সরবরাহের বাধার কারণে জন্মনিয়ন্ত্রণে অসংগত ব্যবহার বা গর্ভনিরোধক ব্যবহার না করার প্রবণতা আছে। এখন স্থানীয় ফার্মেসি বা ওষুধের দোকানে জন্মনিয়ন্ত্রণসামগ্রী বিক্রির অনুমতি এ বাধা কিছুটা দূর করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে এসিওজি।

এফডিএর তথ্যানুযায়ী, ১৯৭৩ সালে এফডিএ ০.০৭৫ মিলিগ্রাম নরজেস্ট্রেল ট্যাবলেট প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহারের অনুমোদন ছিল। নির্দেশনা অনুযায়ী, ওপিল প্রতিদিন একই সময়ে ব্যবহার গ্রহণ করলে তা প্রায় ৯৮ শতাংশ কার্যকর।

প্রেসক্রিপশন দেখিয়ে দেশটিতে আরও কয়েকটি ‘মিনি পিল’ পাওয়া যায়। তবে ওপিল একমাত্র মুখে খাওয়ার গর্ভনিরোধক, যা প্রেসক্রিপশন ছাড়াই কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সূত্র- সিএনএন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও