১৮ জুলাই, ২০২৩ ০৩:৩৭ পিএম

সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার প্রজ্ঞাপন জারি
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৮ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে চাকরিরত সরকারি কর্মচারীদের ন্যূনতম প্রণোদনা এক হাজার টাকা। আর অবসরে যাওয়া সরকারি কর্মচারীরা পাবেন ন্যূনতম ৫০০ টাকা।

প্রজ্ঞাপন বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারা প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেলসমূহের আওতাভুক্ত সরকারি-বেসরকারি, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিবর্গকে ১ জুলাই ২০২৩ তারিখ হতে পাঁচ শতাংশ হারে ‘ বিশেষ সুবিধা’ প্রদান করা হলো। এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে নূন্যতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে নূন্যতম ৫০০ টাকা হারে প্রদান করা হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিশেষ প্রণোদনা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক