১১ জুলাই, ২০২৩ ১২:০৯ পিএম

প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছানোর ব্যবস্থা করেছে সরকার: প্রধানমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছানোর ব্যবস্থা করেছে সরকার: প্রধানমন্ত্রী
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে জনস্বাস্থ্য ও কূটনৈতিক বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘মানসিক স্বাস্থ্য সুরক্ষা আইন-২০১৮ পাস হয়েছে। শ্রমজীবী মানুষকে নিয়মিত চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করেছি। চার মাসের বেতন-ভাতাসহ মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হয়েছে। জনগণকে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে তৈরি করা হয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতাল।’

মানুষের বর্তমান গড় আয়ু ৭৩ বছর জানিয়ে তিনি বলেন, ‘২০০৬ সালে মানুষের গড় আয়ু ছিল ৫৯ বছর। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৭৩ বছর হয়েছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ক্ষমতায় এসে স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবায় ৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করি। আর ভিক্তিপ্রস্তর স্থাপন করি আড়াই হাজারটি কমিউনিটি ক্লিনিকের, কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আমাদের স্থাপিত কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেয়। এতে গ্রামের মানুষকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা হয়।’

সরকার প্রধান বলেন, ‘২০০৯ সালে আবারও ক্ষমতায় এসে আমরা কমিউনিটি ক্লিনিকগুলো চালু করি। সেসময় সবমিলিয়ে সাড়ে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা শুরু হয়। বর্তমানে সেগুলো থেকে মাতৃ ও শিশু স্বাস্থ্যসহ বিভিন্ন রোগের চিকিৎসা সবার পাশাপাশি মানুষকে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।’

এএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : প্রধানমন্ত্রী
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক