০৫ জুলাই, ২০২৩ ০২:১০ পিএম

এডিসের প্রজননস্থলের খোঁজে ঢাকা উত্তরে ড্রোন প্রয়োগ  

এডিসের প্রজননস্থলের খোঁজে ঢাকা উত্তরে ড্রোন প্রয়োগ  
ড্রোনের সাহায্যে ছাদ বাগানে মশার প্রজননস্থল আছে কি না, তা দেখতে সার্ভে কার্যক্রম শুরু করে ডিএনসিসি।

মেডিভয়েষ রিপোর্ট: ড্রোনের সাহায্যে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করতে সার্ভে কার্যক্রম পরিচালনা শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

আজ বুধবার (৫ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ড্রোনের সাহায্যে ছাদ বাগানে মশার প্রজননস্থল আছে কি না, তা দেখতে সার্ভে কার্যক্রম শুরু করে ডিএনসিসি।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, এডিস মশা নিধনে ড্রোনের সাহায্যে বাসাবাড়ির ছাদে পানি জমে আছে কি না, মশার প্রজনন উপযোগী পরিবেশ হলো কি না, এ বিষয়ে আমরা ড্রোন ব্যবহার করছি। আগামী কয়েকদিনে পৃথক পৃথক ড্রোনের মাধ্যমে ডিএনসিসির আওতাধীন এলাকার বাসা-বাড়ির ছাদের সার্ভে করা হবে। আর এসব সার্ভে করার জন্য প্রতিটি বাড়ির ছাদে কর্মীদের পৌঁছানো সম্ভব নয়, তাই আমরা ড্রোন ব্যবহার করছি। সার্ভে করার পাশাপাশি কোনো বাড়ির ছাদে এমন পরিস্থিতি দেখা গেলে আমাদের ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করবে।

তিনি বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে সারা বছরই ডিএনসিসি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এই সময়ে এসে এডিস মশার উপদ্রব বেড়েছে। এডিস মশা যেহেতু স্বচ্ছ পানিতে জন্মায় তাই সবাই সচেতন হয়ে বাড়িতে বিভিন্ন পাত্রে জমে থাকা পানি ফেলে দিতে হবে। সবাই সচেতন না হলে এডিস মশা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়াবে।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক