০৫ জুলাই, ২০২৩ ১২:১৫ পিএম

‘সুপার স্পেশালাইজড হাসপাতালে সুলভে জটিল রোগের চিকিৎসা’

‘সুপার স্পেশালাইজড হাসপাতালে সুলভে জটিল রোগের চিকিৎসা’
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে জটিল রোগের চিকিৎসা সুলভে প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার (৫ জুলাই) সকালে হাসপাতালের কনফারেন্স হল রুমে অন্তর্বিভাগ ও অপারেশন কার্যক্রমের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশে যেসব চিকিৎসার জন্য মানুষ যান। সেসব চিকিৎসা এখানে সুলভ মূল্যে প্রদান করা হবে।

বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে দেশবাসীকে বিশ্ব মানের সেবা দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সার্বিক চিকিৎসা কার্যক্রম করোনার জন্য একটু বিলম্বিত হয়েছে। তবে অন্তর্বিভাগ, বহির্বিভাগের চিকিৎসা ইতোমধ্যে শুরু হয়েছে। 

সমস্ত যন্ত্রপাতি বসানো হলে চিকিৎসা কার্যক্রম পুরোদমে শুরু হবে বলেও জানান তিনি।

সব ধরনের জলিট চিকিৎসা এখানেই হবে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, এটা নিশ্চিতে প্রয়োজনে চিকিৎসকদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রায় ২০ হাজারেরও বেশি রোগীর সেবা এখানে সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি ট্রান্সপ্লান্টও শুরু হবে। 

লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট এবং ক্যান্সারের চিকিৎসার জন্য রোগীরা দেশের বাইরে চলে যান উল্লেখ করে তিনি বলেন, রোগীরা যাতে দেশের বাইরে না যান, সে ব্যবস্থা এখানে করা হবে।

বিএসএমএমইউ ভিসি বলেন, অনলাইন টিকিটিংয়ের মাধ্যমে রোগীদের চিকিৎসা দেওয়া হবে। ভবিষ্যতে রোবটিক সার্জারি করার ব্যবস্থা করা হবে।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।

পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রথম দিনে অবস এন্ড গাইনি বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ (ব্রেস্ট ও ল্যাপারোস্কপিক) ও অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থোস্কপিক ইউনিটের সার্জনবৃন্দ এই অপারেশন কার্যক্রমে অংশ নিবেন। 

এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক