ডেঙ্গুতে আরও ৩৭১ জন আক্রান্ত
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৭১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় কারও মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৫ জনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৩৩৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৩৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৩৫ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সারাদেশে সর্বমোট এক হাজার ৩৮৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ২২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৬৩ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট সাত হাজার ৬০৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৮৫৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ৭৫৪ জন।
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬
-
১০ ডিসেম্বর, ২০২৫
-
২৮ নভেম্বর, ২০২৫
-
২৩ নভেম্বর, ২০২৫