২৩ জুন, ২০২৩ ০৪:৫২ পিএম

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প
শিল্পগ্রুপ বিএসআরএম এর পৃষ্ঠপোষকতায় ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্পেরে আয়োজন করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা, ডায়বেটিস নির্ণয় ও ওষুধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৩ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুশতাধিক রোগীকে এ সেবা দেওয়া হয়।

শিল্পগ্রুপ বিএসআরএম এর পৃষ্ঠপোষকতায় ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্পেরে আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম বাহাদুর।

নজরুল ইসলাম বাহাদুর বলেন, ‘ডা. বিদ্যুৎ বড়ুয়া গত তিন বছর ধরে নগরীর বিভিন্নস্থানে নিম্নবিত্ত, মধ্যবিত্তদের জন্য এই ক্যাম্প করে আসছেন। তাঁর মানবিক কার্যক্রম সম্পর্কে পুরো চট্টগ্রামবাসী অবগত। তাঁর এই কার্যক্রম আমাদেরকেও আরো বেশি কাজ করতে অনুপ্রাণিত করে।’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘সুস্থতার জন্য নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা খুবই জরুরী। কিন্তু বেশিরভাগ মানুষই আর্থিক সমস্যার জন্য এটি করতে পারেন না। আমরা তাঁদের এই মৌলিক অধিকারটাই বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা চিকিৎসা খাতের জন্য আরো বৃহৎ পরিকল্পনা করেছি। ধনাঢ্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করা সম্ভব বলে বিশ্বাস করি।’

ক্যাম্পে রোগীদের সেবা দেন- চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের চিকিৎসক ডা. সামিউল ইসলাম, ডা. সৈকত বড়ুয়া, ডা. শান্তনু, ডা. মোতাহার হোসাইন শাওন, ডা. তন্ময় ধর, ডা. মারজানা, বাবলা সৈকত সরকার, ফারুক চৌধুরী ফয়সাল, জয় বড়ুয়া ও ইমতিয়াজ আলম।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক