১১ জুন, ২০২৩ ০৪:২৯ পিএম

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ১৫৬

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ১৫৬
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট তিন হাজার ২১০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৯ জন ডেঙ্গু রোগী। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ১৮৯ জন ডেঙ্গুরোগীর মধ্যে ১৩৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৫৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশে মোট ৬০৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৯৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১০৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট তিন হাজার ২১০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৪১২ জন এবং ঢাকার বাইরে ৭৯৮ জন হয়েছেন। একই সময়ে দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী দুই হাজার ৫৮৩ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক