০১ জুন, ২০২৩ ০৬:৫০ পিএম

ক্যান্সার, ম্যালেরিয়া ও যক্ষ্মার ওষুধের দাম কমবে

ক্যান্সার, ম্যালেরিয়া ও যক্ষ্মার ওষুধের দাম কমবে
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা খরচ কমাতে ওষুধ, চিকিৎসা সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা অব্যাহত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জুন) ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন।

বাজেটে ক্যান্সার রোগীদের চিকিৎসা খরচ কমাতে দেশে প্রস্তুত হয়, এমন ওষুধের (ক্যান্সার নিরাময়ের ওষুধ) কাঁচামাল আমদানিতে কর অব্যাহতির সুবিধা দেওয়া এবং ম্যালেরিয়া ও যক্ষ্মার ওষুধ উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির কথা বলা হয়েছে। ফলে দাম কমবে ক্যান্সার, ম্যালেরিয়া ও যক্ষ্মার ওষুধের।

এ ছাড়া রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে ইনজেকশনের আইভি ক্যানুলা উৎপাদনের প্রধান কাঁচামাল সিলিকন টিউব ও ডায়াবেটিক ব্যবস্থাপনার ওষুধ উৎপাদনে বিশেষ কিছু কাঁচামাল আমদানিতে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যা গত ২০২২-২৩ অর্থবছরে ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা ছিল। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দের পরিমাণ ৮ হাজার ৬২১ কোটি টাকা, যা সংশোধিত ২০২২-২৩ বাজেটে ছিল ৬ হাজার ৬৯৭ কোটি টাকা।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক