৩১ মে, ২০২৩ ০১:১৭ পিএম
নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্প
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার (২১ মাইল) নিচে।
মেডিভয়েস ডেস্ক: নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
নিউজিল্যান্ডের জিওনেট পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার (২১ মাইল) নিচে।
তবে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ঘটনায় সর্বশেষ নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নিকটতম শহর ইনভারকারগিলের সিটি কাউন্সিলের এক কর্মকর্তা বলেন, ভূমিকম্প অনুভূত হওয়ার বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এএফপি
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
ভুয়া তথ্য প্রতিরোধে ১১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে বাংলা ফ্যাক্ট
সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
ভুয়া তথ্য প্রতিরোধে ১১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে বাংলা ফ্যাক্ট
বিজ্ঞান ও গবেষণায় আস্থা বাড়াতে
‘টুগেদার ফর সায়েন্স অ্যান্ড হেলথ’ নামে বৈশ্বিক আন্দোলন শুরু ডব্লিউএইচওর
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

এই বিভাগের সর্বাধিক পঠিত