৩০ মে, ২০২৩ ১১:০৪ এএম

‘জাতীয় ভোক্তা-অধিকার স্বাস্থ্য সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করছে’

‘জাতীয় ভোক্তা-অধিকার স্বাস্থ্য সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করছে’
অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান

মেডিভয়েসি রিপোর্ট: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অত্যন্ত নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ দায়িত্ব সকলেরই।

সোমবার (২৯ মে) কারওয়ান বাজারের প্রধান কার্যালয়ের সভাকক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রেশনের (গেইন) যৌথ উদ্যোগে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিএবি, গেইন, বিএসটিআই ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সবাই একই মোটো নিয়ে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। গেইনের সহযোগিতায় ভোক্তা-অধিকার সংরক্ষণে সচেতনতামূলক প্রচার-প্রচারণা কার্যক্রম বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সেমিনারে উপস্থিত ছিলেন, অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তা, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং গেইনের প্রতিনিধিবৃন্দ।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক