২৪ মে, ২০২৩ ০৬:২৪ পিএম

ওষুধ ও কসমেটিকস বিল সংশোধনে সাব কমিটি

ওষুধ ও কসমেটিকস বিল সংশোধনে সাব কমিটি
এর আগে, নকল ওষুধ উৎপাদন, মজুত ও ভেজাল ওষুধ বিক্রিতে দোষীদের যাবজ্জীবন শাস্তির বিধান রেখে ‘ওষুধ ও কসমেটিক আইন’এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পায়।

মেডিভয়েস রিপোর্ট: সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হককে আহ্বায়ক করে ‘ওষুধ ও কসমেটিকস বিল-২০২৩’ সংশোধন, পরিশোধন ও পরিমার্জনের জন্য তিন সদস্যের সাব কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি। কমিটির অন্য সদস্যরা হলেন- মো. আব্দুল আজিজ ও সৈয়দা জাকিয়া নূর।

আজ বুধবার (২৪ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ১৯তম সভায় এ সাব কমিটি গঠন করা হয়।

শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে সভায় অংশগ্রহন করেন কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, রাহগ্রি আলমাহি এরশাদ ও আমিরুল আলম মিলন।

বৈঠকে সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, নকল ওষুধ উৎপাদন, মজুত ও ভেজাল ওষুধ বিক্রিতে দোষীদের যাবজ্জীবন শাস্তির বিধান রেখে ‘ওষুধ ও কসমেটিক আইন’এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পায়। পরে ‘ওষুধ ও কসমেটিকস বিল ২০২৩’ গত ৬ এপ্রিল সংসদে তোলা হলে পরে তা সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক