৬৮৩ কোটি ডলারের বাজেট অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার
মেডিভয়েস ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগামী দুই বছরের জন্য ৬৮৩ কোটি মার্কিন ডলারের বাজেট প্রাথমিকভাবে অনুমোদন করেছে। এতে বাধ্যতামূলক সদস্যদের ফিস ২০ শতাংশ বৃদ্ধি অন্তর্ভূক্ত রয়েছে।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা তাদের বার্ষিক সিদ্ধান্ত গ্রহণের সভা শুরু করার পর মূল কমিটির সদস্য রাষ্ট্রগুলো কোন আপত্তি ছাড়াই এ বাজেট অনুমোদন করে।
ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক এবং একটি বড় মাইলফলক’ হিসেবে উল্লেখ করে এর প্রশংসা করেন। এখন ১০ দিনের এই সম্মেলনের শেষে সকল সদস্য রাষ্ট্র কর্তৃক এই বাজেট অনুমোদন করা প্রয়োজন। তবে এক্ষেত্রে এটি মূলত একটি আনুষ্ঠানিকতা মাত্র।
ডব্লিউএইচও তহবিল নাটকীয়ভাবে ঢেলে সাজানোর ব্যাপারে গত বছরের সভায় সম্মত হওয়ার পর এমন সিদ্ধান্ত আসলো।
কভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত দেশগুলো আরও নির্ভরযোগ্য এবং স্থিতিশীল তহবিল সরবরাহের প্রয়োজনীয়তার ব্যাপারে সম্মত হয়েছে।
ডব্লিউএইচও মূলত তাদের ১৯৪টি সদস্য রাষ্ট্রের মাধ্যমে অর্থ পেয়ে থাকে।
বাধ্যতামূলক মেম্বারশিপ ফি থেকে পাওয়া অর্থায়নের অংশ এক পঞ্চমাংশের নিচে নেমে গেছে। এক্ষেত্রে বাকিটা ‘স্বেচ্ছায় চাঁদাপ্রদান’ থেকে আসে। সূত্র : ভয়েস অব আমেরিকা
বিশ্ব আইভিএফ দিবসের আলোচনায় বক্তারা
প্রতি ছয় দম্পতির একটি বন্ধ্যত্বে ভুগছে, দেশে সহজলভ্য আধুনিক চিকিৎসা
বিশ্ব আইভিএফ দিবসের আলোচনায় বক্তারা
প্রতি ছয় দম্পতির একটি বন্ধ্যত্বে ভুগছে, দেশে সহজলভ্য আধুনিক চিকিৎসা
জাতিসংঘের প্রতিবেদন
বাংলাদেশে প্রতি পাঁচজনের দুজন স্বাস্থ্যকর খাদ্য কেনায় সামর্থ্যহীন
বিশ্ব আইভিএফ দিবসের আলোচনায় বক্তারা
প্রতি ছয় দম্পতির একটি বন্ধ্যত্বে ভুগছে, দেশে সহজলভ্য আধুনিক চিকিৎসা
জাতিসংঘের প্রতিবেদন
বাংলাদেশে প্রতি পাঁচজনের দুজন স্বাস্থ্যকর খাদ্য কেনায় সামর্থ্যহীন
ছাত্র নির্যাতনে সম্পৃক্ততা
সিওমেক হাসপাতালে সাবেক ছাত্রলীগ সভাপতির পদায়ন বাতিল