বিএসএমএমইউতে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ৩ ও ৪ মে
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আগামী ৩ ও ৪ মে মুখমণ্ডলের জন্মগত বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে।
আগামী ২৮ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ শেখ জামালের ৬৯তম জন্মদিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে এ অস্ত্রোপচার করা হবে।
বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ৪র্থ ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ এপ্রিল রোগী বাছাই করা হবে। সেবা গ্রহণে ইচ্ছুক রোগীদের ওই ২ দিন বহির্বিভাগ ভবন ২ এর কক্ষ নং ২০৬ এ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান।
এমইউ