১৪ মার্চ, ২০২৩ ১১:০২ এএম

ইংল্যান্ডে বেতন বৃদ্ধির দাবিতে চিকিৎসকদের ৩ দিনের ধর্মঘট

ইংল্যান্ডে বেতন বৃদ্ধির দাবিতে চিকিৎসকদের ৩ দিনের ধর্মঘট
ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বলছে, গত ১৫ বছরে মূল্যস্ফীতির খুচরা মূল্য সূচকের ওপর ভিত্তি করে ইংল্যান্ডের জুনিয়র ডাক্তারদের মূল বেতন এক-চতুর্থাংশেরও বেশি কমেছে।

মেডিভয়েস ডেস্ক: অপর্যাপ্ত বেতন ও চাকরি ক্ষেত্রে নেতিবাচক পরিবেশের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন ইংল্যান্ডের জুনিয়র চিকিৎসকরা। সোমবার (১৩ মার্চ) থেকে শুরু হওয়া তিন দিনের এ ধর্মঘটে থমকে গেছে দেশটির চিকিৎসাব্যবস্থা।

ধর্মঘটের ফলে ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচসি) অপেক্ষমাণ হাজার হাজার রোগীদের চিকিৎসাসেবা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। খবর আল-জাজিরার।

ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বলছে, গত ১৫ বছরে মূল্যস্ফীতির খুচরা মূল্য সূচকের ওপর ভিত্তি করে ইংল্যান্ডের জুনিয়র ডাক্তারদের মূল বেতন এক-চতুর্থাংশেরও বেশি কমেছে। এর আগে কয়েকবার দেশটির নার্স থেকে শুরু করে অ্যাম্বুলেস কর্মী ও স্বাস্থ্য খাতের অন্যদের বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট ও আন্দোলন করতে দেখা গেছে। তাই নতুন করে জুনিয়র ডাক্তারদের এ ধর্মঘট এনএইচসিকে বিপাকে ফেলবে বলে মনে করছেন অনেকে।

এনএইচসি বলছে, তারা আগামী তিন দিনে জটিল রোগ, প্রসূতি সেবা ও ক্যান্সারের অস্ত্রোপচারের মতো সবচেয়ে জরুরি চিকিৎসাসেবাগুলোকে প্রাধান্য দেবে। তবে ৭২-ঘণ্টার ধর্মঘটের সময় চিকিৎসকদের কাছে হাজারো রোগীদের চিকিৎসা নেওয়ার সূচি বাতিল করা হবে।

ক্যামব্রিজের একটি হাসপাতালে কাজ করা জুনিয়র চিকিৎসক ড্যানিয়েল জাহেদি বলেন, অনেক সময়ই জুনিয়র ডাক্তারদের জন্য বেশি কিছু থাকে না। বছরের পর বছর বেতন হ্রাস পাচ্ছে। পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এতে রোগীর সেবাও বাধাগ্রস্ত হচ্ছে। মূলত ইংল্যান্ডে মূল্যস্ফীতির হার গত কয়েক দশকের রেকর্ড ছাড়িয়ে গেছে। জানুয়ারিতে এ হার ছিল ১০.১ শতাংশ, যা ৪০ বছরের মধ্যে দেশটিতে সর্বোচ্চ মূল্যস্ফীতি। এমন মূল্যস্ফীতির সঙ্গে জীবনযাত্রার মান ঠিক রাখতে বেতনও সেভাবে বাড়াতে প্রায় অধিকাংশ সেক্টরের লোকজন কয়েক মাস ধরে দাবি জানিয়ে আসছেন।

সবচেয়ে সমস্যা দেখা দিয়েছে সেখানকার সরকারি চাকরিজীবীদের। কারণ গত কয়েক দশকে পাবলিক সেক্টরে কার্মরতদের বেতন মূল্যস্ফীতির বিপরীতে কমেছে। খাবার ও জ্বালানির দামি বাড়ার সঙ্গে অনেকেই মানিয়ে নিতে পারছেন না। তাই স্বাস্থ্যকর্মী, শিক্ষক, ট্রেন ড্রাইভার, বিমানবন্দরের কর্মী, বাসচালক থেকে শুরু করে অনেককেই বেতন বাড়ানোর দাবিতে চাকরি ছাড়তেও দেখা গেছে।

এর মধ্যে শনিবার এনএইচসিতে বেতন বাড়ানো ও ভালো কর্ম পরিবেশের দাবিতে আন্দোলনরত স্বাস্থ্যকর্মীদের সমর্থন দিতে কয়েক হাজার আন্দোলনকারী যোগ দেন। লন্ডনের মধ্য দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে যান তারা।

এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দুই অঙ্কের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সরকারি খাতে বেতন সমন্বয় দরকার।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও