০৭ মার্চ, ২০২৩ ০৭:০৯ পিএম

গুলিস্তানে বিস্ফোরণ: রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান

গুলিস্তানে বিস্ফোরণ: রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান
এখন পর্যন্ত আহত শতাধিক ব্যক্তি ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন। 

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশের একটি ভবনে বিস্ফোরণে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের চিকিৎসায় স্বেচ্ছায় রক্তদাতাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাওয়ার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। 

এখন পর্যন্ত আহত শতাধিক ব্যক্তি ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন। 

আজ মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। 

বিস্ফোরণের পর আহতদের রিক্সা, ঠেলা গাড়ি, ট্রাক, এ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। বিস্ফোরণে গুলিস্তান বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫ম তলা ভবন এবং তার পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, রাজধানীর ফুলবাড়িয়ার আলু বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক