০২ মার্চ, ২০২৩ ০২:৫৯ পিএম

চাকরির পর প্রাইভেট প্র্যাকটিসে ব্যাহত গবেষণা: প্রধানমন্ত্রী

চাকরির পর প্রাইভেট প্র্যাকটিসে ব্যাহত গবেষণা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেডিভয়েস রিপোর্ট: দেশে স্বাস্থ্য বিজ্ঞান নিয়ে গবেষণা খুবই কম হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এ সেক্টরে গবেষণা বাড়াতে হবে। আমাদের কৃষি গবেষণা চলছে, বিজ্ঞানেও চলছে। কিন্তু আমাদের স্বাস্থ্য খাতে গবেষণাটা খুবই সীমিত, খুবই কম।’

আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের যারা ডাক্তার হন, তারা ডাক্তার হয়ে পুলিশের চাকরিতে চলে যান বা রাজনীতিবিদ হয়ে যান। তারা ডাক্তারিও করেন না, গবেষণাও করেন না। আর এক শ্রেণি আছে তারা শুধু টাকা কামাই করতেই ব্যস্ত। সরকারি চাকরিও করবেন আবার প্রাইভেটে প্র্যাকটিস করবেন। সরকারি চাকরি আর প্রাইভেটে প্র্যাকটিস করে সেখানে আর কিন্তু গবেষণা হয় না।’

স্বাস্থ্য সেক্টরে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, ‘এই স্বাস্থ্যখাতের গবেষণাটা খুব দরকার। স্বাস্থ্য বিজ্ঞান নিয়ে গবেষণা খুবই সীমিত কয়েকজন করেন। এটা যেন আরো হয় সেজন্য সবাইকে উদ্যোগী হতে হবে। আমি বলতে বলতে সামান্য কিছুটা এগিয়েছে। এটা আরও বেশি দরকার। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাবে, সেটাই আমাদের লক্ষ্য।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক