খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি চলছে
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসককে মারধরের প্রতিবাদে খুলনার সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের পূর্ণদিবস কর্মবিরতি চলছে। শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে চিকিৎসকরা এই কর্মসূচি পালন করছেন।
আজ বুধবার (১ মার্চ) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে আগামীকাল বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৬টা পর্যন্ত। তবে এ সময় জরুরি বিভাগ খোলা থাকবে।
এ বিষয়ে খুলনা শেখ হাসিনা মেডিকেল ব্শ্বিবিদ্যালয়ের প্রথম ডিন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার আজীবন সদস্য অধ্যাপক ডা. কুতুব উদ্দীন মল্লিক মেডিভয়েসকে বলেন, বিএমএ খুলনা শাখার আজীবন সদস্য ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে আমাদের কর্মবিরতি চলছে। এই কর্মবিরতিতে খুলনা বিএমএ’র সবাই উপস্থিত আছে।
কর্মবিরতিতে রোগীদের দুর্ভোগের বিষয় তিনি বলেন, চিকিৎসা নিতে আসা রোগীরা যাতে দুর্ভোগে না পড়েন সে জন্য আমাদের জরুরি বিভাগ খোলা রাখা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা এই কর্মসূচি ঘোষণা করে।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নিশাত আবদুল্লাহকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে, ‘ডা. নিশাত আব্দুল্লাহর বিরুদ্ধে চিকিৎসা অবহেলা অভিযোগ তুলে অপারেশন রুমে ঢুকে তাকে বেধড়ক পেটায় অপারেশন করা রোগীর অভিভাবক পুলিশের এক এসআই। এ সময় ডা. আব্দুল্লাহ মার খেয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান।’
এতে আরও বলা হয়েছে, ‘অপারেশন থিয়েটার ও ক্লিনিক ভাংচুর করে আতংক সৃষ্টি করলে, তাৎক্ষণিকভাবে অপারেশন বন্ধ হয়ে যায়।