২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৫:৫৪ পিএম
আবারও করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আবারও করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) তার নিজের ফেরিফাইড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানিয়েছেন।
তিনি লিখেছেন, আজ মন্ত্রিপরিষদ সভা থাকায় গতকাল করোনার নমুনা পরীক্ষা করেছিলাম। নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। বর্তমানে আমি বাসায় আইসোলেশনে আছি।
তিনি আরও লিখেন, গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, এর আগে গত বছর ৯ জানুয়ারি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার দুই ছেলেসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন।
টিআই
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
‘ডেঙ্গু ও হাম প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা
বিএমডিসিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকারিতা বাড়ানোর তাগিদ সাবেক ডব্লিউএইচও উপদেষ্টার

এই বিভাগের সর্বাধিক পঠিত