২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:৫৩ পিএম

বিসিপিএসের কাউন্সিল নির্বাচন সম্পন্ন, কিছুক্ষণের মধ্যেই ফল

বিসিপিএসের কাউন্সিল নির্বাচন সম্পন্ন, কিছুক্ষণের মধ্যেই ফল
রাজধানীর মহাখালীতে বিসিপিএস কেন্দ্রে সকাল ৮টায় ভোটাধিকার প্রয়োগ শুরু হয়ে বিকাল ৩টা শেষ হয়।

মেডিভয়েস রিপোর্ট: সম্পন্ন হয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) কাউন্সিল নির্বাচন-২০২৩ এর ভোটগ্রহণ। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে রাজধানীর মহাখালীতে বিসিপিএস কেন্দ্রে সকাল ৮টায় ভোট শুরু হয়, শেষ হয় বিকাল ৩টায়।

জানতে চাইলে বিসিপিএস কাউন্সিলর প্রার্থী ও রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম মেডিভয়েস বলেন, ‘ভোটদান সম্পন্ন হয়েছে। আর কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে বলে আশা করা যায়।’

নির্বাচনে প্রায় ৮ হাজারেরও বেশি সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সারাদেশের বিসিপিএস’র ফেলোবৃন্দই এই নির্বাচনের ভোটার।

নিয়ম অনুযায়ী, প্রত্যেক ভোটার ৮ জনকে ভোট দেন। নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটের ভিত্তিতে প্রথম ৮ জন কাউন্সিলর আগামী ৪ বছরের জন্য বিজয়ী হন।

নির্বাচন কমিশনের (ইসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আফজাল হোসাইনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন নির্বাচন পরিচালনা করে। কমিশনের বাকি সদস্য ছিলেন অধ্যাপক ডা. হাসান আসকারি মো. নাজমুল আহসান ও অধ্যাপক ডা. নুরুদ্দিন আহমাদ।

নির্বাচনে কাউন্সিলর পদে বৈধ প্রার্থীরা হলেন: অধ্যাপক ডা. এ.বি.এম. মাকসুদুল আলম, অধ্যাপক ডা. এ.এইচ.এম. রওশন, অধ্যাপক ডা. এ.কে.এম. আমিনুল হক, অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, অধ্যাপক ডা. আহমেদুল কবীর, অধ্যাপক ডা. রোকেয়া আনোয়ার, অধ্যাপক ডা. চৌধুরী আলী কাউসার, অধ্যাপক ডা. দীপক কুমার নাগ, অধ্যাপক ডা. এহসানুল হক খান, অধ্যাপক ডা. ফেরদৌসী বেগম, অধ্যাপক ডা. ইফফাত আরা শামসাদ, অধ্যাপক ডা. ইমতিয়াজ ফারুক, অধ্যাপক কোহিনুর বেগম, অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, অধ্যাপক ডা. বিল্লাল আলম, অধ্যাপক ডা. মো. ফাইজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ডা. মো. গোলাম কিবরিয়া খান, অধ্যাপক ডা. নওফেল ইসলাম, অধ্যাপক ডা. মো. নুর হোসাইন ভুঁইয়া শাহীন, অধ্যাপক ডা. মো. সালাহউদ্দিন শাহ, অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, অধ্যাপক ডা. মো, জাহেদ হোসাইন, অধ্যাপক ডা. মিসেস সাবেরা খাতুন, অধ্যাপক ডা. মিলন কুমার সাহা, অধ্যাপক ডা. আনোয়ার হোসাইন খান, অধ্যাপক ডা. মো. ইমানুল ইসলাম, অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমীন, অধ্যাপক ডা. মোহাম্মদ সাদরুল আলম, অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন, অধ্যাপক ডা. এস.এম. আনোয়ার সাদাত, অধ্যাপক ডা. সালমা রউফ, অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, অধ্যাপক ডা. শেখ জিন্নাত আরা নাসরীন, অধ্যাপক ডা. শাকিল আহমেদ, অধ্যাপক ডা. শিউলি চৌধুরী, অধ্যাপক ডা. সোহায়েল মাহমুদ আরাফাত, অধ্যাপক ডা. সুরাইয়া বেগম, অধ্যাপক ডা. তোহিদ মোহাম্মদ সাইফুল হোসাইন।

এসএএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিপিএস
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক