২০ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪১ এএম

গুলশানে বহুতল ভবনে অগ্নিকাণ্ড: মৃত্যু ১, আশঙ্কাজনক অবস্থায় ৪

গুলশানে বহুতল ভবনে অগ্নিকাণ্ড: মৃত্যু ১, আশঙ্কাজনক অবস্থায় ৪
চার ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর গুলশান-২ নম্বরে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ২ নম্বর হোল্ডিংয়ের ১৪ তলা ভবনের ১১ তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসে মোট ১৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি বিমানবাহিনীর একটি হেলিকপ্টার দিয়ে ভবনের বাসিন্দাদের উদ্ধার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও সেখানে কাজ করে। সেনা ও নৌবাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। আগুন লাগার পর ভবনের বিভিন্ন তলা থেকে ২২ জনকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠানো হয়।

রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাঈন উদ্দিন বলেন, আমি আশ্বস্ত করতে চাই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। তিন জন বার্ন ইউনিটে আছে, একজন মারা গেছে।

তিনি বলেন, প্রথমে পানির সোর্স ছিল না, আমরা যে পানি এনেছি সেগুলো দিয়ে কাজ চালিয়েছি। এরপর বিভিন্ন জায়গা থেকে পানি নিয়েছি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক