১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:২৪ পিএম

গুলশানে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গুলশানে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুন লাগে।

মেডিভয়েস রিপোর্টে: রাজধানীর গুলশান-২ এ একটি ১২ তলা আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমাদের ৬টি ইউনিট কাজ করছে। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পর্যন্ত কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, ভবনটি আবাসিক। ভেতরে প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে। আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী সেখানে ৫/৬ জন আটকা পড়েছেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক