আফগানিস্তানের ২ শহরে জন্মনিয়ন্ত্রণ ওষুধ বিক্রি নিষিদ্ধ
মেডিভয়েস ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলসহ দুটি প্রধান শহরে জন্মনিয়ন্ত্রণ ওষুধ সামগ্রী বিক্রি নিষিদ্ধ করেছে তালেবান।
তাদের দাবি, গর্ভনিরোধক ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম জনসংখ্যা কমাতে চায় পশ্চিমারা।
ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার না করার জন্য নারীদের সতর্ক করে আসছে তালেবানরা। এমনকি ফার্মেসিগুলোতে জন্ম নিয়ন্ত্রণের কোনো ওষুধ বা ডিভাইস বিক্রি করতে বারণ করছে।
কাবুলের এক প্রবীণ স্বাস্থ্যকর্মী জানান, এক তালেবান কমান্ডার তাকে বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণের পশ্চিমা ধারণা প্রচারের অনুমতি নেই এবং এটি অপ্রয়োজনীয় কাজ। তবে কাবুলে তালেবানের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল-ইউএনএফপিএর প্রতিনিধি এ বিষয়ে মন্তব্য করতে চাননি।
এক ফার্মেসি মালিক বলেন, কাবুলের প্রতিটি ফার্মেসি নিয়মিত তল্লাশি করছেন তালেবান যোদ্ধারা। তারা দু'বার বন্দুক নিয়ে দোকানে এসে গর্ভনিরোধক ওষুধ না রাখার হুমকি দিয়েছেন। বাধ্য হয়ে ওই ওষুধ বিক্রি বন্ধ করে দিয়েছেন তিনি। এই মাসের শুরু থেকেই জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট ও ইনজেকশনের মতো পণ্যগুলো ফার্মেসিতে রাখার অনুমতি নেই। কাবুল ও মাজার-ই-শরিফ শহরের অন্য ফার্মাসিস্টরাও বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রবীণ এক ধাত্রী বলেন, ‘আমাকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছে। একজন তালেবান কমান্ডার আমাকে বলেছে যে, জনসংখ্যা নিয়ন্ত্রণের পশ্চিমা ধারণা প্রচার করার অনুমতি নেই। এটি অপ্রয়োজনীয় কাজ।’ কাবুল এবং মাজার-ই-শরিফের অন্যান্য ফার্মাসিস্টরা নিশ্চিত করেছেন যে, তাদের কোনো জন্মনিয়ন্ত্রণ ওষুধ স্টক না করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র- দ্য গার্ডিয়ান
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী