১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৫৪ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ডায়াবেটিক সমিতির নেতারা

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ডায়াবেটিক সমিতির নেতারা
প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দেন যে, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের সহায়তা দেবে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) একটি প্রতিনিধ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বাডাস সভাপতি ও জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের নেতৃত্বে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিনিধি দলে ছিলেন বাডাস সহ-সভাপতি ডা. সারওয়ার আলী, মহাসচিব মো. সাইফ উদ্দিন, যুগ্ম মহাসচিব অধ্যাপক রশিদ-ই-মাহবুব এবং জাতীয় পরিষদের সদস্য জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান।

সম্প্রতি ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) কর্তৃক ডায়াবেটিসের গ্লোবাল অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ায় বাডাস নেতারা তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

তারা প্রধানমন্ত্রীকে জানান, বাডাস সুযোগ পেলে আন্তর্জাতিক মানের চিকিৎসক ও নার্স তৈরিতে ভূমিকা রাখতে পারে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।

তারা বাডাসের অনলাইন স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং সরকারের সহায়তায় ৩০০ ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করার পাশাপাশি সেই কেন্দ্রগুলোকে সরকারের কমিউনিটি হেলথ সেন্টারের সঙ্গে যুক্ত করার উদ্যোগ সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দেন যে, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের সহায়তা দেবে। এ সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।


 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক