১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৭:৫১ পিএম

ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত নিউজিল্যান্ড, জরুরি অবস্থা ঘোষণা

ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত নিউজিল্যান্ড, জরুরি অবস্থা ঘোষণা
নিউজিল্যান্ডের ইতিহাসে এটা জরুরি অবস্থা ঘোষণার তৃতীয় ঘটনা।

মেডিভয়েস ডেস্ক: ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলে নিউজিল্যান্ডের রাস্তাঘাট, বাড়িঘর প্লাবিত হয়েছে। এতে বিদ্যুতবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ। এ অবস্থায় আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

নিউজিল্যান্ডের ইতিহাসে জরুরি অবস্থা ঘোষণার এটা তৃতীয় ঘটনা।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড় দেশটির জনবহুল উত্তর দ্বীপে আঘাত হেনেছে। দুর্গত ওই এলাকায় বসবাস করেন দেশটির মোট ৫০ লাখ মানুষের প্রায় এক তৃতীয়াংশ। অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নদীর তীর ভেঙে যাওয়ার পর নিরাপদের সন্ধানে বাড়িঘর থেকে সাঁতরাতে বাধ্য হয়েছেন অনেকে। বহু মানুষকে উদ্ধার করা হয়েছে ছাদের ওপর থেকে। গাছ পড়ে বাড়িঘর ধসে গেছে। ভূমিধসে ভেসে গেছে বহু বাড়ি।

দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সাংবাদিকদের বলেন, ‘এটি নিউজিল্যান্ডবাসীর জন্য একটি দীর্ঘ রাত ছিল। বিশেষ করে উত্তর দ্বীপে অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছেন, অনেক বাড়িঘর বিদ্যুৎহীন হয়েছে, দেশজুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।’

তিনি বলেন, কতজন বাস্তুচ্যুত বা আহত হয়েছেন তা এখনই বলা যাচ্ছে না। কোনো হতাহতের বিষয় নিশ্চিত করা হয়নি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্যার কারণে লোকজন বাড়ির ছাদে আটকা পড়েছে। ভূমিধসে বাড়িঘর ভেঙে গেছে এবং রাস্তা তলিয়ে গেছে। কিছু এলাকায় মোবাইল ফোন পরিষেবাও বন্ধ রয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও