তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ৫০ হাজার ছাড়াবে: জাতিসংঘ
মেডিভয়েস ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথ।
তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। মার্টিন গ্রিফিথের দাবি ভূমিকম্পে মৃতের সংখ্যা বর্তমানের চেয়ে দ্বিগুণ বা তারও বেশি হতে পারে। অর্থাৎ ৫০ হাজার ছাড়াতে পারে।
নিহতের সংখ্যা সম্পর্কে স্কাই নিউজকে তিনি বলেন, আমি মনে করি ধ্বংসস্তূপের নিচের অবস্থা সঠিকভাবে অনুমান করা কঠিন, তবে আমি নিশ্চিত যে এটি দ্বিগুণ বা আরও বেশি হবে।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে আহতের সংখ্যা প্রায় ৮০ হাজার ছাড়িয়েছে।
আশ্রয়, খাবার, পানি, জ্বালানি ও বিদ্যুতের অভাবে চরম দুর্দশায় রয়েছেন উপদ্রুত এলাকাগুলোর বেঁচে থাকা মানুষেরা। ফলে তাদের মধ্য থেকেও অনেকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সূত্র- আল জাজিরা
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা