তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল
মেডিভয়েস ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। তারমধ্যে তুরস্কে নিহত মানুষের সংখ্যা ১২ হাজার ৩৯১ ও সিরিয়ায় ২ হাজার ৯৯২ জন। দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত নিহত ১৫ হাজার ৩৮৩ জন।
ভূমিকম্পে উভয় দেশে ধসে পড়েছে বহু ভবন। যে পরিমাণ ধ্বংসযজ্ঞ ভূমিকম্প রেখে গেছে, তাতে উদ্ধারকাজে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। হিমশীতল আবহাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। পাশাপাশি উদ্ধার তৎপরতায় সরকারি ব্যর্থতাও রয়েছে। উদ্ধারকাজের ধীরগতি নিয়ে সমালোচনা হচ্ছে। মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বুধবার উদ্ধার তৎপরতায় সমস্যার কথা স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, কাজের গতি বাড়ছে, পরিস্থিতি কিছুটা ভালোর দিকে যাচ্ছে। শুরুতে কিছুটা সমস্যা ছিল।
ধ্বংসস্তূপের নিচে এখনো অজ্ঞাতসংখ্যক মানুষ আছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভূমিকম্পের তিন দিন পেরিয়ে যাওয়ায় ধসে যাওয়া ভবনগুলো থেকে জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনা কমে আসছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের পর উদ্ধারকাজের জন্য ৭২ ঘণ্টা গুরুত্বপূর্ণ। উদ্ধারকাজের এখন যে পরিস্থিতি, তাতে নিহত মানুষের সংখ্যা দ্রুত বাড়তে পারে।
গত সোমবার সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে ভূমিকম্পটি হয়। যখন ভূমিকম্পটি হয়, তখন বেশির ভাগ মানুষ ঘুমে ছিল।
সূত্র- এএফপি
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা