২৯ জানুয়ারী, ২০২৩ ১০:৩৭ এএম

প্রতিজনে করোনা টিকায় ব্যয় ১০-১৫ হাজার টাকা: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিজনে করোনা টিকায় ব্যয় ১০-১৫ হাজার টাকা: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের করোনা ভ্যাকসিনের জন্য প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করেছেন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাসের টিকা দিতে প্রতিটি মানুষের জন্য প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাকালে আওয়ামী লীগ সরকার শুধু বিনা মূল্যে চিকিৎসা ও টিকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, গরিব ও দুস্থদের মধ্যে খাদ্য এবং টাকার ব্যবস্থাও করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের করোনা ভ্যাকসিনের জন্য প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করেছেন। প্রতিটি মানুষকে করোনার ভ্যাকসিন দিতে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক