১৯ জানুয়ারী, ২০২৩ ০৬:০০ পিএম

বান্দরবানে ভুয়া চিকিৎসক আটক

বান্দরবানে ভুয়া চিকিৎসক আটক
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসক পরিচয়ে এক অগ্নীদগ্ধ নারীর চিকিৎসা করায় বান্দরবানে মোহাম্মদ ইব্রাহীম আলী (৩৫) নামে এক ভূয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা অভিযুক্ত ব্যক্তির কাছে চিকিৎসক সনদ দেখতে চাই, সনদ দেখাতে না পারায় আমরা তাকে আটক করি। ওনার বিরুদ্ধে মামলা নথিভূক্ত করে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ১ জানুয়ারি বান্দরবান রোয়াংছড়ির গ্যালেংগা ইউপির বাসিন্দা পাওরি ম্রো নামে এক নারী আগুন পোহাতে গিয়ে পা থেকে কোমড় পর্যন্ত অগ্নিদগ্ধ হন। তাকে দুইদিন বাসায় রেখে চিকিৎসা করানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় স্থানীয় বাসিন্দা নানোয়াই স্লোর মাধ্যমে ইব্রাহীম আলী সঙ্গে যোগাযোগ করেন পাওরি ম্রোর স্বজনরা।

এসময় ভুক্তভোগীর স্বামী মেনরোং ম্রোর সঙ্গে স্ত্রীর চিকিৎসা বাবদ ইব্রাহীম আলীর ৭০ হাজার টাকা মৌখিক চুক্তি হয়। তার মধ্যে ৪৫ হাজার টাকা নিয়ে চিকিৎসা করতে থাকেন ইব্রাহীম আলী। তবে প্রায় দুই সপ্তাহের চিকিৎসায় অগ্নিদগ্ধ পাওরি ম্রোর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হয়ে বেশ অবনতি হয়।

এ অবস্থায় বুধবার (১৮ জানুয়ারি) স্থানীয়দের ইব্রাহীম আলীকে ভুয়া ডাক্তার বলে সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সনদ দেখাতে পারেননি। এ ঘটনায় পাওরি ম্রোর ভাসুর ওয়াই ম্রো বাদী হয়ে থানায় অভিযোগ দেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। অন্যদিকে, পাওরি ম্রোকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করান স্বজনরা।

আটক মোহাম্মদ ইব্রাহীম আলী কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকার মো. আলীর ছেলে। তিনি বান্দরবান সদর উপজেলার উজানি পাড়া এলাকার মনোরঞ্জন বড়ুয়ার ভাড়া বাসায় থাকতেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক