১৭ জানুয়ারী, ২০২৩ ০৯:২৬ পিএম
চমেবির ৩য় প্রফ পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিজ নিজ ক্যাম্পাসে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (চমেবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মে-২০২২ এর তৃতীয় প্রফেশনাল এমবিবিএস পরীক্ষার সংশোধিত সময় সূচি প্রকাশিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিজ নিজ ক্যাম্পাসে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১২ ফেব্রুয়ারি শুরু হয়ে পরীক্ষা চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ফার্মাকোলজি এবং থেরাপিউটিকস পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ ফেব্রুয়ারি প্যাথলজি ও ১৮ ফেব্রুয়ারি মাইক্রোবাইলজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয় ডিন, অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
এআইডি
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
এই বিভাগের সর্বাধিক পঠিত