১৩ জানুয়ারী, ২০২৩ ০৮:০১ পিএম

মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন শুরু

মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন শুরু
শুক্রবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য সেবা অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জের হাওড়ের দ্বীপসম ভূমিগুলোর মধ্যে অন্যতম মিঠামইন উপজেলা। বছরের অধিকাংশ সময় পানিতে নিমজ্জিত থাকে এ অঞ্চল। যেখানে চলাচলের একমাত্র বাহন নৌকা। সেই হাওড় অঞ্চল মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার মান বদলে গিয়েছে। সেখানে অপারেশন থিয়েটার চালু করার  মাধ্যমে মায়েদের সিজারিয়ান সেকশনের কার্যক্রম শুরু হয়েছে ।

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য সেবা অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বছরের প্রায় ৮ মাসই পানিপূর্ণ অবস্থায় থাকে হাওড়ের দ্বীপসম ভূমিগুলো। আবহাওয়াও বেশ অননুমেয়, কখনো মেঘ, কখনো বৃষ্টি। জন সাধারণের চলাচলের বাহনগুলো সন্ধ্যা পেরোতেই বন্ধ হয়ে যায়। কিন্তু প্রসব বেদনাক্রান্ত মাকে নিয়ে রাত পার করা প্রায় অসম্ভব হয়ে যায়। তাই হাসাপাতালে পৌঁছানোর জন্য নৌকাই হাওড় অঞ্চলের একমাত্র ভরসা। কিন্তু নরমাল ডেলিভারিতে যাদের প্রসব সম্ভব নয়, কিংবা যাদের উন্নত চিকিৎসা দরকার, অনিচ্ছা সত্ত্বেও রেফার করতে হয় উচ্চতর সেন্টারে। এই পরিস্থিতিতে ব্যথাতুর মায়েদের নিয়েই আবারও এতদিন যাত্রা করতে হতো। মিঠামইন হাওড়ের পরিস্থিতিও এর ব্যতিক্রম ছিল না। কিন্তু বর্তমানে সেখানে অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। যার মাধ্যমে সেখানে মায়েদের সিজারিয়ান সেকশন শুরু হয়েছে। দেশের প্রত্যন্ত হাওড়াঞ্চল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো প্রসূতি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ১৯৮৪ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি চালুর ৩৮ বছর পর গত বছরের ২২ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রোপচারে প্রসূতি আশা বেগম কন্যাসন্তানের জন্ম দেন। অস্ত্রোপচার করেন ডা. মুক্তা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম ও  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল শাফীসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসকরা।

মিঠামইন সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী আশা বেগমের এই সন্তান জন্মদানের মাধ্যমে হাওড়াঞ্চলের চিকিৎসাসেবায় যুগান্তকারী অধ্যায় শুরু হয়েছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।

নবজাতককে কোলে নিয়ে চিকিৎসক মুক্তা সুলতানাসহ সংশ্লিষ্টরা এতদিন পরে প্রসূতি অস্ত্রোপচার চালু করতে পেরে গর্ববোধ করেন। এটা হাওড়বাসীর বহুদিনের প্রাণের দাবি ছিল।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বলেন, মিঠামইনে এখন থেকে স্বাভাবিক প্রসবের পাশাপাশি প্রয়োজনীয় প্রসূতি অস্ত্রোপচারও চালু থাকবে। এ ছাড়া অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় প্রসূতি অস্ত্রোপচার চালুর বিষয়টি প্রক্রিয়াধীন।

এআইডি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক