১১ জানুয়ারী, ২০২৩ ০৮:৫৯ পিএম

ঠাণ্ডাজনিত নানা রোগে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা

ঠাণ্ডাজনিত নানা রোগে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায় ঠাণ্ডায় বিভিন্ন রোগে মৃত্যু রোগীর অধিকাংশই শিশু।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত রোগী। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসব রোগ।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শীতজনিত রোগে আক্রান্ত ও মৃত্যুর বিবরণী থেকে জানা যায়, গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের আজ ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ঠাণ্ডাজনিত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা ৫১ হাজার ১৯৮ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত তিন লাখ ৪১ হাজার ৪৫৫ জন। একইসময়ে সারাদেশে ঠাণ্ডাজনিত শ্বাসতন্ত্রের সংক্রমণে ৭৮ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঠাণ্ডায় বিভিন্ন রোগে মৃত্যু রোগীর অধিকাংশই শিশু। অপর দিকে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত তিন মাসে শুধু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতাটিতে ভর্তি হয়েছে এক হাজার ৮৪ জন। এর মধ্যে অক্টোবর মাসে ৩০৮ জন, নভেম্বরে ৩১৩ জন, ডিসেম্বরে ৪৩৭ জন নিউমোনিয়া রোগী ভর্তি হয়েছে।

চলতি বছরের প্রথম সপ্তাহে হাসপাতালটিতে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রোগী সংখ্যা প্রায় আড়াইশ। শিশু হাসপাতালের জরুরি বিভাগ এবং আউটডোরে চিকিৎসা নিয়েছে আরও ৪০ জন। চলতি বছরের প্রথম সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ছয় শিশুর মৃত্যু হয়। গতমাসে শিশু হাসপাতালে মারা যাওয়া রোগীর এক চতুর্থাংশ ছিল নিউমোনিয়া আক্রান্ত।

বিশেষজ্ঞরা চিকিৎসকরা বলছেন, শীতে আবহাওয়া শুষ্ক থাকায় বাতাসে বিভিন্ন রোগের জীবাণু বেড়ে যায়। এর মধ্যে সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া, হাঁপানি, টনসিলাটাইসিস, শ্বাসতন্ত্রের সংক্রমণ বা ব্রংকিওলাইটিস উল্লেখযোগ্য।

শীতকালে এসব রোগ থেকে মুক্ত থাকার জন্য ঠাণ্ডা অনুসারে গরম কাপড়ের ব্যবহার, যতটা সম্ভব ঠাণ্ডা এড়িয়ে চলা, শিশুদের বিষয়ে অভিভাবকদের অধিকতর সতর্ক থাকার বিষয়ে পরামর্শ স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের।

এসএস 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক