২৯ ডিসেম্বর, ২০২২ ০৮:৪২ পিএম
নিকুঞ্জে সিটি ডেন্টাল কলেজ হোস্টেলে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জের সিটি ডেন্টাল কলেজের হোস্টেলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, নিকুঞ্জে সিটি ডেন্টাল কলেজের হোস্টেলে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের ৭টি ইউনিট সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সর্বশেষ খবর অনুযায়ী আমাদের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানান তিনি।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
‘ডেঙ্গু ও হাম প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা
বিএমডিসিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকারিতা বাড়ানোর তাগিদ সাবেক ডব্লিউএইচও উপদেষ্টার

এই বিভাগের সর্বাধিক পঠিত