১২ ডিসেম্বর, ২০২২ ১০:৫৪ এএম

জন্ম নিবন্ধন এগিয়ে নিতে স্থানীয় সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের সমাঝোতা সই

জন্ম নিবন্ধন এগিয়ে নিতে স্থানীয় সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের সমাঝোতা সই

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে সর্বজনীন জন্ম নিবন্ধন এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় ও স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। ইউনিসেফ বাংলাদেশে দ্রুত সর্বজনীন জন্ম নিবন্ধন নিশ্চিত করায় সমঝোতা স্মারকের প্রশংসা করেছে।

রোববার (১১ ডিসেম্বর) জাতিসংঘের এই সংস্থাটি বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে অগ্রগতি সত্ত্বেও, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী মাত্র ৫৬ শতাংশ শিশুর সরকারি জন্ম নিবন্ধনপত্র রয়েছে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেছেন, ‘জন্মের সময় নিবন্ধন প্রতিটি শিশুর মৌলিক অধিকার। এই অপরিহার্য ও সামগ্রিক উদ্যোগ নেয়ার জন্য আমি বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই। এই পদক্ষেপটি একবার বাস্তবায়িত হলে বাংলাদেশের কয়েক লাখ শিশু উপকৃত হবে।’

তিনি বলেন, জন্মসনদ শিশুর জাতীয়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষাসহ অন্যান্য সমস্ত অধিকার দাবি করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশে জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক এবং এটি বিনামূল্যে করা হয়।

স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) মো. রাশেদুল হাসান বলেন, জন্ম মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। স্বাক্ষরিত সমঝোতা স্মারক জন্মনিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ, নির্ভুল ও দ্রুততম করবে। এটি শিশুর অধিকার রক্ষার পাশাপাশি পরিচয় নির্বিশেষে সবার জন্মনিবন্ধন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক