০৮ ডিসেম্বর, ২০২২ ০২:৪৯ পিএম

কুমেক ইচিপের নতুন সভাপতি ডা. হাসান মিশকাত, সম্পাদক ডা. জিয়া

কুমেক ইচিপের নতুন সভাপতি ডা. হাসান মিশকাত, সম্পাদক ডা. জিয়া
বুধবার (৭ ডিসেম্বর) ২০২১-২২ মেয়াদের সভাপতি ডা. সিরাজুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক ডা. হৃদয় রঞ্জন নাথ কার্যকরী পরিষদের এক জরুরি সভায় নতুন কমিটিকে অনুমোদন দেওয়া হয়।

মেডিভয়েস ডেস্ক: কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কার্যকরী পরিষদের ২০২২-২৩ মেয়াদের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মাহমুদুল হাসান মিশকাত ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. জিয়া উদ্দীন। 

বুধবার (৭ ডিসেম্বর) ২০২১-২২ মেয়াদের সভাপতি ডা. সিরাজুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক ডা. হৃদয় রঞ্জন নাথ কার্যকরী পরিষদের এক জরুরি সভায় নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. পিয়াল দেব চৌধুরী ও ডা. মো. মিরাজ হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করবেন ডা. অংকন বণিক জয় ও ডা. ইশতিয়াক আহমেদ মাসুম।

এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অর্থ সম্পাদক ডা. নাদিম আল মাহফুজ, সাংগঠনিক সম্পাদক ডা. মনির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. জয়দ্বীপ চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. মুহাম্মদ রাসেল, রোগী কল্যাণ সম্পাদক ডা. সামিহা তাহসিন তাসনিম, শিক্ষা ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. সাজিদ আনোয়ার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা. রিজোয়ানা হক মুমু, দপ্তর সম্পাদক ডা. মহিউদ্দীন আলমগীর মাহি ও সহ-দপ্তর সম্পাদক ডা. নিতাই চন্দ্র সূত্রধর।

কার্যকরী সদস্য

১. ডা. বৃষ্টি নন্দী, ২. ডা. দেবজিৎ বণিক, ৩. ডা. সানজিদা ইসলাম কেয়া, ৪. ডা. বায়েজীদ হোসেন, ৫. ডা. সাবিকুন নাহার মিম, ৬. ডা. ফাতেমা জান্নাত মাধবী। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত