প্রতিবন্ধীবান্ধব সরকারপ্রধান শেখ হাসিনা: সমাজকল্যাণমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীবান্ধব একজন সরকার প্রধান বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ।
আজ শনিবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরে প্রতিবন্ধী ফাউন্ডেশনে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর প্রতিবন্ধীদের জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের জন্য কাজ করে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন।
তিনি বলেন, প্রতিবন্ধীদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী কাজ করা যাচ্ছেন। প্রতিবন্ধীদের বিষয়ে তার চিন্তা চেতনার কথা শুনলে অবাক হয়ে যেতে হয়। প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য যে কাজ করছেন তা বিশ্বে নজির স্থাপন করেছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খশরু বলেন, প্রতিটি উপজেলায় একটি করে প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্র তৈরির প্রকল্প প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে ২১১টি প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র চালু হবে। পর্যায়ক্রমে এটা দেশের সব উপজেলায় সম্প্রসারিত হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের বাবা-মাকে ক্রেস্ট এবং ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
-
০৭ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৮ এপ্রিল, ২০২৬
-
১৭ এপ্রিল, ২০২৬
-
০৭ মার্চ, ২০২৬